ওয়্যারলেস কার্ডসহ উবুন্টু পিসিকে বদলে দিন ওয়াই-ফাই রাউটারে

আপনি হয়ত চাইছেন আপনার ওয়াই-ফাই সুবিধা যুক্ত মোবাইল বা স্মার্ট ফোনটিতে আপনার পিসির ইন্টারনেট কানেকশন শেয়ার করে ব্যবহার করতে । কিংবা আপনার দুইটা ল্যাপটপ যার একটা ইন্টারনেটে কানেক্টেড । আপনি চাচ্ছেন ইন্টারনেট কানেকশনটা তারবিহীন ভাবে অপর ল্যাপটপটার সাথে ব্যবহার করতে  । আপনার ইন্টারনেট কানেক্টেড পিসিকে ভার্চুয়াল রাউটার বানিয়ে কাজটা খুব সহজে এবং ঝামেলাবিহীন ভাবে করতে পারেন – এজন্য আমরা ব্যবহার করব hostapd নামের ছোট্ট সফটওয়্যারটি ।

Continue reading

নতুন এন্ড্রয়েড ফোন, ল্যাপটপের ওয়াইফাই শেয়ার, রুট অতঃপর বাংলা ফন্ট ইন্সটল

নভেম্বরের শেষ দিকের কথা , ২৫ তারিখ বিকেল বেলা হঠাৎ করে আমার প্রায় আড়াই বছরের সঙ্গি এলজি কেপি ৫০০ কুকি ফোনটার মাথা খারাপ মত হয়ে গেল । কোন কন্টাক্ট সেভ করতে পারেনা , সেভ করা কন্টাক্ট গুলো দেখাতে পারে না – কী অবস্থা ! যদিও অন্যান্য সব ফাংশন ঠিকঠাকই ছিল । অবশ্য এর জন্য হয়ত আমিও কিছুটা দায়ী ছিলাম , এর দুই-তিনদিন আগেই এলজির মূল পার্টিশনে ঘাটাঘাটি করে বাংলা ইন্সটল করার একটা ব্যর্থ করেছিলাম ।

Continue reading

ইন্টারনেট হোক্স – মানুষের আবেগ অপব্যবহারের এক অপূর্ব উদাহরণ !

কদিন ধরে অনেকেই ফেসবুকে আগুনে পুড়ে যাওয়া একটা শিশুর ছবি শেয়ার করছেন, ছবিটা দেখতে সুখকর না তবুও শেয়ার করছেন কারণ এর সাথে কিছু অত্যন্ত আবেগময় কথা লেখা আছে । ভাষাটা এমন -

প্রত্যেকটা শেয়ার এবং লাইকের জন্য আলেকজান্দ্রা ৩ সেন্ট করে পাবে । তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্লিজ শেয়ার এবং লাইক করুন

হোমপেজে বার বার ছবিটা দেখতে দেখতে সিদ্ধান্ত নিলাম ঘেটে দেখব ব্যাপার কী । গবেষণা থেকে বের হল আলেকযান্দ্রা নামের এই বাচ্চাটা আসলেই আগুনে পুড়ে গিয়েছিল । আলেকযান্দ্রা নামের এই বাচ্চাটার জন্য সাহায্য চেয়ে প্রথম মেইল করা হয় ২০০৫ সালে । প্রথম যে মেইলটা পাঠানো হয় সেটাতে একটা ব্যাংক একাউন্ট নাম্বার দেয়া ছিল যেটাতে সাহায্য পাঠাতে হবে । স্বাভাবিকভাবেই সেটা ছড়িয়ে যায় এর মেইল থেকে ওর মেইলে ।

Continue reading

মনের খোরাকঃ ছেলেবেলা ১

বাবা , তোমার কথাগুলো ভাবি ,
সেই ছোট বেলায় , যখন কোন কাজ দিলেই
চেচিয়ে বলতাম – “আমি পারি” ।
বলতে তুমি – “এভাবে বলে না বাবা”
“তাতে কাজ দেবে তোমার সাথে আড়ি”
আমি ঠোট উল্টিয়ে বলতাম – “বলবই !”

Continue reading

দুই বছর আগের এই দিনেঃ আধখাওয়ার চাদের সাথে কুয়েটের পথে

১. পূর্বকথাঃ

ঠিক দুই বছর আগের কথা, চারদিকে ভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষা চলছে । দিন পনের আগেই বুয়েটের ভর্তি পরীক্ষা শেষ এবং চান্স পাব না ধরে নিয়েও আমি মনের সুখে ঘুরে বেড়াচ্ছি , খাচ্ছি-দাচ্ছি আর বরাবরের মত সাধ মিটিয়ে ঘুমাচ্ছি । কিন্তু সময় তো আর থেমে থাকে না , তাই আমাকে একটা নতুন এডভেঞ্চারের সুযোগ করে দেবার জন্য ৩০ তারিখের আগমন ঘটল । বলে রাখা ভাল ২০০৯ সালে ৩০ অক্টোবর বিকাল তিনটায় ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( Aka SUST ) এর পরীক্ষা এবং ৩১ তারিখ সকাল ১০টায় ছিল কুয়েটের পরীক্ষা । আমি ২৮ তারিখ রাত ১০ টার দিকে সিলেটে চাচার মেসেবাড়িতে চলে আসলাম, আধাঘন্টা DxBall (!) খেলে ঘুম দিলাম ।
Continue reading