Monthly Archives: মার্চ 2010

উবুন্টু ১০.০৪ ল্যুসিড লিনক্স নিয়ে ঝামেলা ! উবুন্টুর নয় আমার !!

কিছুদিন হল ল্যুসিড লিনক্সের বেটা ১ ভার্সন রিলিজ হয়েছে । উবুন্টু ৯.০৪ আমার খুব ফেভারিট ছিলো বলে এটা থেকে ট্রান্সফার হয়ে আর উবুন্টূ ৯.১০ তে যাইনি । কিন্তু ল্যুসিড রিলিজ হওয়ার পরপরই মাথায় ভুত চেপে গেলো যে ল্যুসিড ব্যবহার করতে হবে এবং তা বেটা ভার্সন থেকেই । সেটা করতে গিয়েই যত বিপত্তি !

আমার নিজের ইন্টারনেট কানেকশনটা খুব লিমিটেড , মাত্র ২ জিবি । কোন গান , কোন ভিডিও ডাউনলোড না করে শুধু ব্রাউজিং আর আপডেট করেই ২ জিবির বেশী খরচ হয়ে যায় । তাই ডাউনলোড করার চিন্তাটা মাথায়ই ছিলো না । এমন সময় পেলাম আমার এক চাচাকে , চাচা আবার গ্রামীনের আন-লিমিটেড ব্যবহার করেন । ব্যস ! আমিও টরেন্ট ডাউনলোড লাগিয়ে দিলাম । দুইদিনে শেষ পর্যন্ত ডাউনলোড হল । আজ সকালে গেলাম আইএসও টা আনতে । এমডি৫হ্যাস চেক করে দেখলাম ফাইল ঠিক মতই ডাউনলোড হয়েছে । নিশ্চিত মনে কপি করে বাসায় আনলাম । ঝামেলার শুরু এখানেই , বাসায় এসে দেখি এমডি৫ আর ঠিক নাই ! অন্যরকম অয়ে গেছে ! অথচ আমি শিউর হওয়ার জন্য পান-ড্রাইভেও এমডি ফাইভ চেক করে দেখেছি । কোন সমস্যা ছিলো না ।
Continue reading

উবুন্টুতে মাত্র দুই কমান্ডে রিস্টোর করুন আগের সকল সফটওয়্যার প্যাকেজ

উবুন্টুতে সাধারনত একবার সেটাপ দিলেই আরামসে চালানো যায়। সিস্টেম স্লও হয়না , ভাইরাসও ধরে না উইন্ডোসের মত সেটাপ দিয়ে আবার সাজানো , সব সফটওয়্যার ইন্সটল দেয়ার ঝামেলা ও নাই । কিন্তু যদি কোন কারনে সেটাপ দিতে হয় ? তখন ?
নাহ ! তখনও কোন সমস্যা নাই ;) যেখানে মাত্র ২টা কমান্ডে আবার সব ফিরে পাওয়া যাচ্ছে তখন আর কিসের চিন্তা :) কি করতে হবে দেখি তাইলেঃ

ধাপ ১ :: প্যাকেজ ব্যাক-আপ

  • টারমিনাল খুলুন । sudo nautilus লিখে এন্টার হিট করুন ।
  • রুট পারমিশন সহ যে ফাইল ব্রাউসারটা খুলবে তাতে ব্রাউজ করে /var/cache/apt/archives এ যান । দেখবেন আপনার ডাউনলোড করা সব প্যাকেজ রাখা আছে । সব সিলেক্ট করে কপি করুন ।
    ঐ ফাইল ব্রাউসারেই ব্রাউজ করে অন্য কোথাও রেখে দিন , প্যাকেজ ব্যাক-আপ শেষ!!!

Continue reading

ব্রাউজারে বুকমার্ক-লেট দিয়ে যোগ করে নিন কিছু এক্সট্রা ফিচার

শেয়ার , পিডিএফ বানানো , বাংলা লেখা নানা কাজের জন্য অনেক অনেক ওয়েব-এপ্লিকেশন আছে । কিছু কিছু ওয়েব এপ্লিকেশন সহজে ব্যবহার করার জন্য আগমন বুকমার্ক-লেটের । বুকমার্ক-লেট কিন্তু শুধু মাত্র একটা ওয়েব-এড্রেস না , পুরো একটা প্রোগ্রাম । বাদ দিন এসব চলুন সুবিধা যোগ করে নেইঃ

কিভাবে যোগ করবেনঃ আপনার ব্রাউজারের লিঙ্ক বারে রাইট বাটন ক্লিক করে New Bookmark এ যাবেন । নামের যায়গায় আপনার দরকারমত নাম দিবেন আর এড্রেসের যায়গায় কোট করা কোডটুকু কপি করে দিবেন ।

১। বাংলা লেখা ১: বাংলা লেখার জন্য একটা জনপ্রিয় কি-বোর্ড হল সামহোয়্যারইন এর ফোনেটিক । অনেকেরই বাংলা লেখার সূচনা এর মাধ্যমে তাই অনেক জনপ্রিয়ও বটে । আগে সামহোয়্যার ইন এ ঢুকলেই এডিটরটা যোগ করার একটা বাটন পাওয়া যেতো , কিন্তু পরে কোন কারনে বাদ দেয়া হয় । এটা এড করার জন্য নীচের কোডটুকু দিতে হবেঃ
Continue reading

আজ চাইছি একটা অঝোর বৃষ্টি হোক …

না না , কোন কবিতা লিখব না । কবিতা আমি বুঝি না , মাথায়ই ঢুকে না । যখন বাংলা প্রথম পত্রে কবিতার কোন উত্তর লিখতে যেতাম জানিনা আমার আগডুম-বাগডুম লেখা পড়ে স্যাররা কোন মার্ক দেয়ার কিছু পেতেন কিনা । আমার মনে হয় পেতেন না ।

গত কদিন ধরে আমাদের এলাকায় চরম খরা নেমেছে । এতো খরা আমি এর আগে দেখিনি । আমাদের বাড়ির কাছেই কিছু ধান ক্ষেত । দেখে যেনো মনে হয় কেউ এসিড দিয়ে ঝলসে দিয়েছে এগুলোকে !

Continue reading

উবুন্টু ৯.১০ এবং মিন্ট ৮ হেলেনাতে সহজে সিটিসেল ZTE 880+ মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার ( wvdial ছাড়া , সরাসরি নেটওয়ার্‌ক ম্যানেজার দিয়ে)

সিটিসেলের ZTE 880+ মডেমটা অনেক লিনাক্স ব্যবহারকারীকেই খুব পীড়া দিয়েছে । আগের কোণ ভার্‌সনেই এটা সরাসরি ব্যবহার করা যেতো না । মডেমটাও চিনত না । তাই মডেমটা চিনিয়ে দিয়ে wvdial দিয়ে কনফিগার করে ইন্টারনেটে কানেক্ট করতে হত । ৯.০৪ এ এসে সমস্যা আরেকধাপ বাড়ল যখন শিপ করা আইএসও/সিডি থেকে wvdial প্যাকেজটা বাদ দিয়ে দিলো !
৯.১০ তে মডেমটা ডিফাল্ট নেটওয়ার্‌ক ম্যানেজার দিয়েই কানেক্ট করা যাচ্ছে । যদিও কার্‌নেলে কোণ ভুলের কারনে এখনও সঠিক মডিউলটা এসাইন করছে না । আমরা নেটওয়ার্‌ক ম্যানেজারকে ডিভাইসটা চিনিয়ে দিয়ে নেটওয়ার্‌ক ম্যানেজার দিয়ে কানেক্ট করব ।

যা যা করতে হবেঃ
Continue reading