অবশেষে রিলিজ হল বহুল প্রতিক্ষীত উবুন্টুর নতুন ভার্সন ১০.০৪ ( ২০১০ সালের এপ্রিল ! ) । এর কোড নেম ” লুসিড লিংস ” । রিলিজ হতে যদিও কিছুটা দেরী হয়েছে একটা বাগ ফিক্স করার জন্য ।
এবারের নতুস ভার্সনে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে । লুক এন্ড ফীল এ ব্যাপক পরিবর্তন আনা হয়েছে , বুট প্রসেস থেকে “হাল” পুরোপুরি বাদ দেয়া হয়েছে – ফলে বুট হয়েছে আরো অনেক দ্রুত । উবুন্টু 9.04 এই ১৫ সেকেন্ড বুট টাইম টার্গেট করা হয়েছিল এবার আরো কম ।
এখনই ডাউনলোড করে নিন নতুন ভার্সন । ডাউনলিন্কগুলো পাবেন এইখানে ।
একটা পরামর্শঃ সরাসরি ডাউনলোড না করে টরেন্ট দিয়ে ডাউনলোড করলে ভালো হবে । সবার ডাউনলোডের চাপে সার্ভার প্রত্যাশিত গতি নাও দিতে পারে এমনকি সার্ভার ডাউনও করতে পারে , টরেন্ট দিয়ে করলে সে ঝামেলা থাকবে না । তাছাড়া এখন প্রচুর সিড পাবেন – তাই স্পীডেরও কমতি হবে না
সবাই ভালো থাকুন । ১০.০৪ সবাইকে খুশী করুক এই কামনা
আচ্ছা, আপনার পোস্টের নিচে ভাল লেগেছে/লাগে নি প্লাগইন টার নাম কি?
প্লাগইন না , সরাসরি রেটিং থেকে একটিভ করেছি । তবে wordpress.org তে প্লাগইন লাগানো লাগে ।
ধন্যবাদ ভাইয়া
অফ টপিক…………………বস, আমি ও এস এস সি ২০০৭ এর ব্যাচের ছাত্র। ………………………
আচ্ছা তাই নাকি ? খুব ভালো তো
এখন কী করছ , মানে এইচ এস সির পর আর কী । ( পারসোনাল প্রশ্ন হয়ে গেলো ! )
এইতো ME@KUET