নতুন এন্ড্রয়েড ফোন, ল্যাপটপের ওয়াইফাই শেয়ার, রুট অতঃপর বাংলা ফন্ট ইন্সটল

নভেম্বরের শেষ দিকের কথা , ২৫ তারিখ বিকেল বেলা হঠাৎ করে আমার প্রায় আড়াই বছরের সঙ্গি এলজি কেপি ৫০০ কুকি ফোনটার মাথা খারাপ মত হয়ে গেল । কোন কন্টাক্ট সেভ করতে পারেনা , সেভ করা কন্টাক্ট গুলো দেখাতে পারে না – কী অবস্থা ! যদিও অন্যান্য সব ফাংশন ঠিকঠাকই ছিল । অবশ্য এর জন্য হয়ত আমিও কিছুটা দায়ী ছিলাম , এর দুই-তিনদিন আগেই এলজির মূল পার্টিশনে ঘাটাঘাটি করে বাংলা ইন্সটল করার একটা ব্যর্থ করেছিলাম ।

ফোনটার যে সমস্যা ছিল তাতে ফার্মওয়্যার নতুন করে ইন্সটল দিলেই ঠিক হয়ে যেত , কিন্তু টার্মের শেষ সপ্তাহ আর এক্সপি ইন্সটল করার ঝামেলায় যেতে হবে বলে ঠিক করলাম কিছুদিন অপেক্ষা করব । কিন্তু এলজি কুকির ভাগ্যের শিকে ছিড়ল না , পরদিনই বাসা থেকে আম্মা জানালেন বাসায় আমার জন্য একটা ফোন এসে পৌছেছে – সেটার আকার নাকি বিশাল ! বলে রাখি দুটো ফোনই ছিল প্রবাসি এক মামার উপহার দেয়া :)

হাতে পাবার পর প্রথম যে জিনিসটা মাথায় আসল তা হল ইন্টারনেট কানেকশন । মোবাইল ইন্টারনেট ব্যবহারের কোন ইচ্ছাই ছিল না , তাই ল্যাপটপের ব্রডব্যান্ড কানেকশন শেয়ারিংই ভরসা ।  উবুন্টুতে  hostapd দিয়ে শেয়ার করার চেষ্টা করলাম, হলনা । ঘাটঘাটি করে দেখা গেল আমার Atheros এর atk9 ড্রাইভার দিয়ে কাজ হবে না । আপাতত অন্যএক্সপেরিমেন্ট করার ইচ্ছে না থাকায় উইন্ডোসই ভরসা । netsh দিয়ে ভার্চুয়াল রাউটার কনফিগার করলাম, ফোনও চমতকার ভাবে কানেক্ট হল কিন্তু বিধিবাম – ইন্টারনেট কানেকশনতো আর পাই না ! পরে খেয়াল করলাম শেয়ারিং অফ রেখেই আমি ইন্টারনেটে কানেক্ট হওয়ার চেষ্টা করছি  :)

এবার বাংলা ফন্ট ইন্সটলের পালা , ঘেটে দেখলাম ফোন রুট করতে হবে । বলে রাখা ভাল, এন্ড্রয়েড লিনাক্স ভিত্তিক । আর রুট ইউজার হল লিনাক্সের সর্বময় ক্ষমতার অধিকারী । ফোন ভেন্ডরগুলো ইউজার এক্সেস কন্ট্রোল করার জন্য ইউজারকে অন্য একটা লিমিটেড একাউন্ট প্রভাইড করে , যে কারণে সব ফাইল পরিবর্তন করা যায় না । ACE Hack Kit ব্যবহার করে রুট করা শেষ করলাম । ডাউনলোড করতেই যা একটু সময় লেগেছে , সফটওয়্যারটার কল্যাণে রুট করাটা ছিল মোটামুটি পানিভাত …

বাংলা ফন্ট ইন্সটল করে তো মেজাজ খারাপ হয়ে গেল ।  ই-কার, এ-কার একটা আরেকটার উপরে উঠে একদম বিতিকিচ্ছিরি অবস্থা , যুক্ত-বর্ণের কথা বাদই দিলাম । শুরু হল গবেষণা , নেট থেকে তাবৎ ফন্ট নামিয়ে ফেললাম । হেন বাংলা ফন্ট নেই যেটা দিয়ে চেষ্টা করিনি , কিন্তু সবাই একই নাপিতের মাথা মোড়া । গবেষণা শুরু করলাম কী করে মোটামোটি ওয়ার্কিং অবস্থায় আনা যায় , সারারাত (একটানা ৯ ঘন্টা ) চেষ্টার পর নীচের এখন নীচের মত একটা অবস্থা হয়েছে । যদিও এখনও যুক্ত বর্ণ দেখা যায় না কিন্তু এ-কার, ই-কারগুলোর অবস্থা খারাপ না , কী বলেন ?

এন্ড্রয়েডে বাংলা ফন্ট ( বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন )

ফোন এসেছিল দুটো , একটা আইফোন আর এন্ড্রয়েড, একটা আমার জন্য, আরেকটা মেজো মামার জন্য । এন্ড্রয়েড ফোনটার আকার একটু বেশী বড় হবার কারণে মেজো মামা আইফোনটা নিয়ে নেন । প্রথমে আমি শুনেছিলাম আমারটা আইফোন, অপেনসোর্স প্রডাক্ট নয় বলে একটু … কিন্তু ভাগ্য আমার জন্য  বিশ্বাসঘাতকতা করেনি :) এন্ড্রয়েড রক্সস ! অপেন-সোর্স রক্সস ! এখন ইচ্ছেমত এক্সপেরিমেন্ট করা যাবেখন ।

আমার ফোনের এন্ড্রয়েড ভার্সন 2.3.3 ; বেসব্যান্ড ভার্সন 12.56.60.25U_26.10.04.03_M

বাংলা ফন্টের জন্য বেস হিসেবে আমি FreeSerif ফন্টটা ব্যবহার করেছি । এটা ফ্রি এবং অপেন-সোর্স ; ডিরাইভড ওয়ার্ক হিসেবে ডিস্ট্রিবিউট করতে পারার কথা :)

সামনে টার্ম ফাইনাল , তাই কিছুটা ব্যস্ত, তাই লেখাও কিছুটা খাপছাড়া । চেষ্টা করব যত দ্রুত সম্ভব  বাংলা ফন্টের ব্যাপারটা ডিটেইলস লিখতে । আমার মামা বর্তমানে ফ্রান্সে আছেন । অভিবাসন সংক্রান্ত কিছুটা ঝামেলা হচ্ছে বলে খবর পেয়েছি , সবাই তার জন্য দোয়া করবেন । ভাল থাকুন ।

7 Responses to নতুন এন্ড্রয়েড ফোন, ল্যাপটপের ওয়াইফাই শেয়ার, রুট অতঃপর বাংলা ফন্ট ইন্সটল

  1. এটা দেখতে পারেন।

    http://www.somewhereinblog.net/blog/raihankabir_1/29522759

    • ধন্যবাদ রায়হান ভাই । পদ্ধতিটা আগেই xda-developers ফোরামে দেখে চেষ্টা করেছি, কাজ করেনি । এই পদ্ধতিটা ফ্রয়ো পর্যন্ত কাজ করে , আমি জিন্জারব্রিড ব্যবহার করছি – জিন্জারব্রিডের মূল রমে যা দেখলাম /system/system_fonts.xml , /system/etc/fallback_fonts.xml ফাইলগুলো ব্যবহার করেনি , ফলে পদ্ধতিটাও কাজ করেনি :(

      আইসক্রিম স্যান্ডউইচে আবার সাপোর্ট ফিরিয়ে আনা হয়েছে দেখলাম, আইসক্রিস স্যান্ডউইচের কাস্টম রম খুজছি এখন ।

      মন্তব্যের জন্য আবার অনেক ধন্যবাদ ।

  2. জামাল ভাই একটা tutorial diye den……

  3. ish…..apnar LG mobile tar jonno somobedona…..ar noton mobile diye ki call deye jay ?? Ekto janaben pls.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s