Monthly Archives: ফেব্রুয়ারি 2012

একুশের কিংবা বসন্তের কিংবা “কিছু একটার” হাহাকার !

হাহাকার শব্দটা যা বোঝায় সেটা বোধহয় একদম রক্তে মিশে থাকা একটা বিষয় । আমরা ভাবতে পছন্দ করি আমাদের চারপাশে শুধু হাহাকার আর হাহাকার ! পানির জন্য হাহাকার, বিদ্যুতের জন্য হাহাকার কিংবা শেয়ার বাজারের জন্য হাহাকার, জিপি ইন্টারনেটে স্পিডের জন্য হাহাকার, একটা ভাল নেতার জন্য হাহাকার ! আমেরিকানদের শান্তি শান্তি বলে হাহাকার, আফগানিস্থান, ইরাকে মানবতার জন্য হাহাকার ।  আমাদের আদি-পিতা-মাতা যখন স্বর্গে ছিলেন তখন নাকি কিছু একটা নেই, কিছু একটা নেই বলে হাহাকার করতেন । ধর্ম বলে মানুষ যখন স্বর্গে যাবে তখন আল্লাহকে না দেখা পর্যন্ত নাকি হাহাকার কাটবে না ।

Continue reading

চলচ্চিত্রের নাম “রানওয়ে”

সব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারা দেশে প্রদর্শনি শেষ করে প্রয়াত তারেক মাসুদের পরিচালনা,  ক্যাথরিন মাসুদের প্রযোজনায় এবং মিশুক মনিরের চিত্রগ্রহনে চলচ্চিত্র রানওয়ের ঢাকায় প্রদর্শনি শুরু হল গতকাল ১০ ফেব্রুয়ারী । অনেক আগে বের হলেও এর কোন টিভি প্রদর্শনি হয়নি বলেই হয়ত ইন্টারনেট, টরেন্ট কোথাও এর কোন “ডিজিটাল” “পাইরেটেড” কপি  ছিল না । আজ পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করেই ঠিক হল মুভি দেখতে যাবো । রানওয়ে নিয়ে সমালোচনা, আলোচনা করা কোনটার যোগ্যতাই আমার নেই ; তবে সাধারণ দর্শক হিসেবে বলতে পারি দুপুর ২:৩০ থেকে বিকাল ৫ টা পুরোটা সময় আমি চোখের পাতা ফেলতেও ভয় পেয়েছি – এই বুঝি কিছু মিস হয়ে গেল ।

Continue reading

একুশে বইমেলা ২০১২ – পর্ব ১ – প্রথম দর্শন

মফস্বল এলাকায় বড় হবার কারণে বই মেলা জিনিসটা আমার কাছে বেশ নতুনই বটে । বছর পাচেক আগে প্রথমবারের মত আমাদের শহরে একটা ছোট্ট বইমেলা হয় । পৌরসভার মাঠে মূলত শহরের লাইব্রেরীগুলোর কয়েকটা স্টল, কিছু খাবারের দোকান, সারা মাঠে বেলুন, ভেপু আর ছোট-খাট খেলনার দোকান – এই তো । কিছু উৎসাহী পোলাপান অবশ্য নিজের কাছে থাকা “জোড়া-তালি দেয়া” কমিক্সের কালেকশনও বিক্রির জন্য উঠিয়েছিল ।  সেই সময়ে টিভিতে যখন একুশে বইমেলার সারি সারি বইয়ের দোকান আর গাদাগাদা বই দেখাত তখন ঢাকাবাসীদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হিংসা আর নিজের জন্য দীর্ঘশ্বাস ছিল কমন বিষয় । আহ ! সেই একুশে বইমেলা থেকে মিনিট দশেকের হাটা দূরত্বে থাকার মজাই আলাদা ।

Continue reading