ধরুন আপনি রাস্তা দিয়ে বা’দিক ঘেষে হেটে যাচ্ছেন, ওপাশ থেকে আরেকজন হেটে আসছে । ফুটপাথটা ছোট তাই আপনাকে যেকোন একটা পাশ নিয়ে হেটে যেতে হবে । অপরপাশের মানুষটা যখন কাছাকাছি চলে এলো তখন আপনি তাকে পথ দেবার জন্য ডানে সরে এলেন। ঠিক সেই সময়টাতেই লোকটা ভেবেছিল বায়ে সরে আপনাকে পথ দেবে ফলে আপনারা মুখোমুখি হয়ে গেলেন । এবার আপনি বায়ে সরলেন, লোকটাও তার হাতের ডানে সরে এলো … আবার মুখোমুখি ! ডানে বায়ে , ডানে বায়ে এরকম তিন-চারবার করে অবশেষে একজন ঠিক করলেন দাড়িয়ে থাকবেন অন্যজন তাকে পাস করে গেলেন – সাথে মুখে একটা হাসি । যখনই এরকম জিনিসগুলো ঘটে তখনই ডানে-বায়ে হওয়ার ব্যাপারটা দুই-তিনবার ঘটেই ! ধরুন এমন যদি হত আপনি কাউকে দেখে পুরোপুরি নিশ্চিতভাবে জেনে গেলেন তিনি ডানে যাবেন – কোন অনুমান নয় তবে ব্যাপারটা কেমন হত ? আমি জানিনা কী হত তবে একটা হাসি বিনিময়ের মত ঘটনা হয়ত ঘটত না !
স্ট্যাটাস আপডেট
[২২ এপ্রিল ২০১২]
রিড, রাইট, সি সব রকম ব্লকে ভুগছি ।যেসব বিষয়ে গ্যাজাচ্ছি
-
আমাকে দেয়া উৎসাহগুলো