Category Archives: হাসি – কান্না

তিন তিনটা মৃত্যু সংবাদ ! একটা না-হয় মেনে নিলাম কিন্তু বাকি দুইটা ?

কোন ভূমিকা রাখবো না এই লেখায় , আসলে কি লিখবো – আমি তো ভাষাই হারিয়ে ফেলেছি । অল্প শোক কাতর করে , কিন্তু অধিক শোক যে ভাষাহীন করে দেয় …

বুয়েটের ক্লাস শুরু হয়েছে ঠিক এক সপ্তাহ হল । সেই কারণে ঢাকায় – যদিও এখনও থাকার কোন স্থায়ী ব্যবস্থা হয়নি । প্রথমদিন ( দিনটা ছিল ২২ তারিখ ) মহাউদ্যমে ক্লাস করলাম , বিকালে অডিটরিয়ামে গেলাম অরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দেবার জন্য । শেষে চ্যন্সেলর স্যারের বক্তৃতা চলছে – মজার মজার সব কথা বলছেন , আর স্টুডেন্টরা আনন্দে নানা শব্দ করছে । হঠাৎ আমার পাশে বসে থাকা বন্ধুর ফোনে একটা কল এলো আরেক বন্ধু সুমনের কাছ থেকে – খবরটা ছিল ” রাজুর বাবা আর নেই !” । এই সেদিনও দেখে এসেছি রাস্তায় হাটাহাটি করছেন । বয়স ৪৫ এর কাছাকাছি হলেও দেখে বোঝার উপায়ই নেই – আর সেই মানুষটা কিনা এমন দুম করে মারা গেলেন ! রাজুকে শান্তনাটুকুও দিতে পারিনি । রাজু নাহয় মেনে নিল বাস্তবতা কিন্তু তার সিক্সে পড়া ছোট ভাইটা কিভাবে মানবে যে তার বাবা আর আসবেন না ? রাজু তোমাকে শান্তনা দিতে পারিনি – তবে এটুকু বলছি ” বন্ধু তোমার পাশে থাকবো ” ।
Continue reading

আজ চাইছি একটা অঝোর বৃষ্টি হোক …

না না , কোন কবিতা লিখব না । কবিতা আমি বুঝি না , মাথায়ই ঢুকে না । যখন বাংলা প্রথম পত্রে কবিতার কোন উত্তর লিখতে যেতাম জানিনা আমার আগডুম-বাগডুম লেখা পড়ে স্যাররা কোন মার্ক দেয়ার কিছু পেতেন কিনা । আমার মনে হয় পেতেন না ।

গত কদিন ধরে আমাদের এলাকায় চরম খরা নেমেছে । এতো খরা আমি এর আগে দেখিনি । আমাদের বাড়ির কাছেই কিছু ধান ক্ষেত । দেখে যেনো মনে হয় কেউ এসিড দিয়ে ঝলসে দিয়েছে এগুলোকে !

Continue reading

গ্রাম-বাংলার একটি গল্প আর একটি আক্ষেপের কথা

একটা গল্প বলি শুনুন। কোন একসময় গ্রামে একটা পরিবার ছিলো যাদের সবাই কানে কম শুনে , মা-বাবা , ভাই-বোন এই চার জন । তো ভাইটাকে বিয়ে দেয়া হল , মজার ব্যাপার হল তার বউটাও কানে কম শুনত ।
বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে জামাইকে দুইটা গরু দেয়া হল । একদিন জামাই গরু নিয়ে মাঠে যাচ্ছে । হঠাত পুলিশ তাকে পেয়ে জিজ্ঞেস করলঃ
পুলিশঃ রাম গোপালের বাড়িটা কোনদিকে । ( সে শুনল ; গরু দুইটা কই থাইক্যা চুরি কইরা আনছিস ! )
জামাইঃ না , না স্যার ! সত্যি কইতাছি , গরু দুইটা আমি চুরি করছি না ।
পুলিশঃ (রেগে গিয়ে) আরে! তোরে চুরির কথা কেডায় কইল , আমি তো রাম গোপালরে খুজতাছি !
জামাইঃ (আরো ভয় পেয়ে) সত্যি কইতাছি স্যার , গরু দুইটা আমারে শ্বশুর বাড়ি থাইক্যা দিছে ।
Continue reading