Category Archives: টিপস্ & ট্রিকস্

বেশকিছু ফ্রী ডিএনএস সার্ভারের লিস্ট যেগুলো আপনার কাজে লাগতে পারে

ইন্টারনেটে প্রত্যেকটা কম্পিউটারের পরিচয় তার আইপি এড্রেসে – আইপি ভার্সন ৪ এ যার প্যাটার্ন 10.128.1.45 এরকম কিছু একটা । কোন কম্পিউটার যখন অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করার দরকার হয় তখন এই পরিচয় দিয়েই যোগাযোগ করে । বুঝতেই পারছেন এইরকম নাম্বার দিয়ে যদি সাইটের ঠিকানা মনে রাখতে হত তবে সেটা হত একটা ভয়াবহ অভিজ্ঞতা । সেই ভয়াবহ অভিজ্ঞতার হাত থেকে বাচিয়ে দিয়েছে ডিএনএস সার্ভার । ডিএনএস সার্ভারগুলো ইন্টারনেট ডোমেইন নামগুলোর বিপরীতে সার্ভারের আইপি ট্র্যাক করে রাখে – যখন আমরা ব্রাউজারে google.com লিখে এন্টার দেই তখন ডিএনএস সার্ভার তার ডাটাবেজ থেকে আইপিটা ব্রাউজারকে জানায় , ব্রাউজার সেই আইপিতে কানেক্ট করে গুগলের হোমপেজ লোড করে । এই হল সহজ কথায় ডিএনএস সার্ভার কী তার উত্তর !
Continue reading

ফেসবুকে ছোট ফন্ট নিয়ে সমস্যা হচ্ছে ? জুম করে দেখতে ভালো লাগছে না ? – তাহলে এই লেখা আপনার জন্য

ফেসবুক তাদের নতুন ইন্টারফেসে ট্রান্সফার করেছে অনেকদিন হল । মোটামুটি তখন থেকেই ফেসবুকে বাংলা ইন্টারফেসটা ব্যবহার করার কারণে কখনই ছোট ফন্টের সমস্যা চোখে পড়েনি । তাছাড়া তখন ব্রাউজারগুলোর সেটিংটাও এমনভাবে সেট করা থাকত যেনো ফন্ট মোটামুটি স্ট্যান্ডার্ড আকারে দেখা যেতো । কিছুদিন আগে এক বন্ধুর পিসিতে দেখলাম সে ফেসবুক জুম করে ব্যবহার করছে ! জুম করলে যে সমস্যাটা হয় সেটা হল ভিজিবল এরিয়া কমে যায় – যে জিনিসটা আবার আমার একদমই পছন্দের না । তাকে জিজ্ঞেস করতেই সে জানাল ফন্ট খুবই ছোট দেখায় তাই এই ব্যবস্থা ! ফন্ট অংশে ঘাটাঘাটি করে Minimum Font Size সেট করে ঠিক করলাম । রুমে এসে দেখলাম যা অনুমান করেছিলাম সেটাই – ব্রাউজারের আগের ভার্সনগুলোতে এমনিতেই মিনিমাম ফন্ট সাইজ দেয়া থাকত যা এখন বাই ডিফাল্ট খালি থাকে ! Continue reading

কয়েকটি অনলাইন বাংলা রাইটিং টুল

অনলাইন বাংলা লেখার টুলগুলো একটা সময়ে অনেক অনেক জনপ্রিয় ছিল । বলতে গেলে ইউনিকোয বাংলা লেখার জন্য অনলাইনগুলোই ছিল ভরসা । এখন সময় পাল্টেছে , সবার পিসিতেই অভ্র কিংবা অন্য কোন ইউনিকোড ইনপুট সিস্টেম থাকেই থাকে । তাই এই বলতে পারেন এইটা একটা সময় কাটানো পোষ্ট । বেশকিছু অনলাইনটুল একসাথে করা ছাড়া এর কোন সার্থকতা বোধহয় নাই :)
Continue reading

ফায়ারফক্স ৪ আর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ( IDM ) এর কম্পাবিলিটি সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য

আইডিএম ( ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ) ব্যবহারকারী ব্লগে নেহায়েত কম না । বেশিরভাগই আবার ভার্সন ৫. ** এর ব্যবহারকারী । সমস্যা হচ্ছে ফায়ারফক্স ৪ এ আইডিএম ৫ এর সাথে থাকা এড-অন ( যা ডাউনলোড ট্রান্সফার করে ) টা চলে না । সমস্যার সমাধান অতি সহজ , ডাউনলোড লিন্ক ট্রান্সফার করার কাজটা অন্য কাউকে দিয়ে করানো । সেই অন্য কেউটা হল – flashgot , একটা মাল্টি-প্লাটফরম ডাউনলোড ট্রান্সফারার
Continue reading

সাইবার ক্যাফেতেও পাসওয়ার্ড রাখুন নিরাপদ – একটা ছোট্ট ট্রিক্সস

কিছুদিন আগে একটা খবর পড়লাম এমন এক হ্যাকার কোটিখানেক ফেসবুক একাউন্ট বিক্রির কথা ঘোষণা করেছে ! জানিনা ঐ হ্যাকারের দাবিটা কতটুকু সত্য । তবে এটা নিশ্চিত যে অনেক সাধারণ ব্যবহারকারীর ইউজারনেম পাসওয়ার্ড হয়ত চুরি হয়ে এখন হ্যাকারদের হাতে – ব্যবহারকারীর চোখের অগোচরেই ।

এই টাইপ হ্যাকগুলো সাধারণত করা হয় কী-লগার দিয়ে , সরাসরি হ্যাক খুব কম । আর কী-লগার লাগিয়ে যেসব হ্যাকের ঘটনা ঘটে সেগুলো সাধারনত হয় সাইবার ক্যাফে থেকে । কিছু উৎসাহী পন্ডিত আছে যারা মানুষের ইউজারনেম পাসওয়ার্ড হ্যাক করার জন্য থার্ড-পার্টি কী-লগার ব্যবহার করে । সেগুলো দিয়ে অন্যের ইউজারনেম পাসওয়ার্ড লগ করে বাহাদুরি দেখায় । কিন্তু বেচারা তো জানেনা তার নিজের সর্বনাশের সাথে সাথে আরো কত জনের সর্বনাশ সে করছে ! যেসব থার্ড-পার্টি কী-লগার ব্যবহার করা হয় সেগুলো সাধারণত যিনি কী লগ করতে চাচ্ছেন তার পাসওয়ার্ড সহ সবার পাসওয়ার্ড লগ করে পাঠিয়ে দেয় কী-লগারের আসল প্রোগ্রামারের কাছে ! কী ভয়ানক ব্যাপার !
Continue reading