Category Archives: রিভিউ

চলচ্চিত্রের নাম “রানওয়ে”

সব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারা দেশে প্রদর্শনি শেষ করে প্রয়াত তারেক মাসুদের পরিচালনা,  ক্যাথরিন মাসুদের প্রযোজনায় এবং মিশুক মনিরের চিত্রগ্রহনে চলচ্চিত্র রানওয়ের ঢাকায় প্রদর্শনি শুরু হল গতকাল ১০ ফেব্রুয়ারী । অনেক আগে বের হলেও এর কোন টিভি প্রদর্শনি হয়নি বলেই হয়ত ইন্টারনেট, টরেন্ট কোথাও এর কোন “ডিজিটাল” “পাইরেটেড” কপি  ছিল না । আজ পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করেই ঠিক হল মুভি দেখতে যাবো । রানওয়ে নিয়ে সমালোচনা, আলোচনা করা কোনটার যোগ্যতাই আমার নেই ; তবে সাধারণ দর্শক হিসেবে বলতে পারি দুপুর ২:৩০ থেকে বিকাল ৫ টা পুরোটা সময় আমি চোখের পাতা ফেলতেও ভয় পেয়েছি – এই বুঝি কিছু মিস হয়ে গেল ।

Continue reading

হেন্ডব্রেক – মুভির জন্য দাঁতভাঙা ( স্যরি , হাতভাঙা ) ট্রিটমেন্ট !

ল্যান থেকে হাই কোয়ালিটি মুভি নামাতে নামাতে হার্ডডিস্ক এর অবস্থা শেষ ! কিংবা ডিভিডি থেকে ডিইরেক্ট মুভি কপি করে রাখেন যার কোয়ালিটি নেটের ৩০০ এমবি মুভির সমান আর আপনি কার জন্য গিগা গিগা জায়গা খরচ করেন ? কিংবা ডাট ভিডিও এর সাইজ দেখলে মাথা খারাপ হয়ে যায় ? আর সর্বোপরি উবুন্টু ব্যবহার করেন বলে ভালো একটা রিপার / কনভার্টার পাচ্ছেন না ? তাইলে এই হাতভাঙা জবার আপনার মুভিগুলোে জন্যই :)
Continue reading