বলেছিলে ভালোবাসি,
তখনও ভালোবাসার কিছুই জানতে না তুমি !
তাকে কী ভেবেছিলে ? মুখের কোণে হাসি ?
কিংবা অবিরত মুঠোফোনে,
সুখ দুঃখ আনন্দ বেদনার কথামালা ?
না অন্যকিছু ?
মনের গহীন থেকে উৎসারিত
নতুন কোন এক অনুভূতি ?
বলেছিলে ভালোবাসি,
তখনও ভালোবাসার কিছুই জানতে না তুমি !
তাকে কী ভেবেছিলে ? মুখের কোণে হাসি ?
কিংবা অবিরত মুঠোফোনে,
সুখ দুঃখ আনন্দ বেদনার কথামালা ?
না অন্যকিছু ?
মনের গহীন থেকে উৎসারিত
নতুন কোন এক অনুভূতি ?
বাবা , তোমার কথাগুলো ভাবি ,
সেই ছোট বেলায় , যখন কোন কাজ দিলেই
চেচিয়ে বলতাম – “আমি পারি” ।
বলতে তুমি – “এভাবে বলে না বাবা”
“তাতে কাজ দেবে তোমার সাথে আড়ি”
আমি ঠোট উল্টিয়ে বলতাম – “বলবই !”