ঢাকায় ভর্তি হলেও আমার আপাতত কোন থাকার যায়গা নেই , কোন আত্নীয় নেই । কিন্তু আমার একজন খালা আছেন । বাহ্যিক ভাবে হয়ত আমার বন্ধুর খালা হতে পারেন , কিন্তু কখনও আমার তা মনে হয়না । যাক সে কথা , আমি আসছি শুনে খালা বললেন চলে আসতে বাসায় । আমিও আর না করতে পারলাম না । বাস থেকে নেমেই সোজা খালার বাসায় । তিন দিন ছিলাম সেখানে , ২৩-২৪-২৫ তারিখ । কদিন ইন্টারনেট নেই তাও বলতে হবে চমতকার কেটেছে ।
২৩ ফেব্রুয়ারীঃ দুপুর ১১ টার দিকে রওনা দিয়ে ঢাকা আসলাম ৩ টার দিকে । আর খালায় বাসায় ঠিক ৩.৩০ এ । আমার বন্ধু ড্যাফোডিলে পড়ে । পরের দিন তার একটা পারফর্ম ছিলো । তার কাজ সেরে সে আসে ৪ টার দিকে । সন্ধ্যা ৭ টায় বের হলাম । সাথে নিয়ে এসেছিলাম ৫০০ টাকা । কিন্তু বইমেলা ঘুরে যে বইই দেখি সেই বই ই পছন্দ হয় । সেই সন্ধ্যায় বই কিনে ফেললাম ৮০০ টাকার – ৩০০ টাকা ধার করে । রাত বলে স্টল গুলো কিভাবে সাজানো বুঝতে পারছিলাম না । সেই রাতে ঘুরাঘুরিই বেশী হল , বই কেনাও কম না !
Continue reading →