Tag Archives: ইন্সটল

কমপ্যাক CQ61-410US ল্যাপটপে উবুন্টু ১০.০৪ ইন্সটল

আমার মত যারা উবুন্টু ১০.০৪ ( লুসিড লিক্স ) এর ভক্ত তারা কমপ্যাকের এই ল্যাপটপটা নিয়ে বেশ ভালোই ঝামেলা করেছেন মনে হয় । উবুন্টু ১০.০৪ বুট করতে গেলেই লগইন সাউন্ডে এসে আটকে যেত – কোন ভাবেই বুট করানো যেত না । উবুন্টু ১০.১০ বেশ ভালোভাবেই যদিও চলে তবে ঐখানে acpi নিয়ে ব্যাপক ঝামেলা আছে । ব্যাটারি টাইম কতক্ষণ সেটা দেখায় না , বেশিক্ষন ব্যাটারির চার্জও থাকে না । গতকাল ছুটি পেয়ে কোমর বেধে লাগলাম , যে করেই হোক ১০.০৪ চালাতেই হবে । অবশেষে দেখলাম ল্যাপটপটাতে ATI এর গ্রাফিক্স কার্ড আছে সেটা নিয়েই যত সমস্যা । Continue reading

উবুন্টু সফটওয়্যার অফলাইন ইন্সটলার : প্রস্তুতি এবং ইন্সটলেশন

উবুন্টুতে অনেকেই যে জিনিসটার অভাব বোধ করেন সেটা হল অফলাইন ইন্সটলার । যদিও উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করা উইন্ডোসের চেয়ে ঢের সোজা – কিন্তু প্রতিবার ইন্সটলের পর উবুন্টুতে কোডেক , জাভা , প্রয়োজনীয় সফটওয়্যার গুলো নেট থেকে নামানোর ধাক্কাটা বেশ ভালোই , বিশেষ করে অনেকেই যেখানে জিপির শামুকগতির ইন্টারনেট ব্যবহার করেন :|
Continue reading

[উবুন্টু ১০.১০ টিউটরিয়াল] অভ্র ফোনেটিক ব্যবহার করে বাংলা লিখুন !

অভ্র দিয়ে বাংলা লেখার একটা টিউটরিয়ার আগেও একবার লিখেছিলাম – কিন্তু দিন যত যাচ্ছে উবুন্টু তত সহজের চেয়ে সহজ হচ্ছে । আমার আগের টিউটোটা এতো বড় ছিল আমার নিজেরই এখন দেখলে ভয় লাগে ! যাই হোক ব্যাপারটা এখন অনেক অনেক সোজা এবং সবচেয়ে বড় কথা সম্পূর্ণরূপে গ্রাফিক্যাল !
Continue reading

আলাদা আলাদা “/” এবং “/home” পার্টিশন ব্যবহারকারীদের জন্য একটা ছোট্ট সতর্কতা

অনেকেই এখন শুধু লিনাক্স ব্যবহার করেন এবং সেই সাথে ৪/৫ টা পার্টিশন না করে শুধু “/” এবং “/home” পার্টিশন ব্যবহার করেন । এর অবশ্য একদিক দিয়ে অনেক সুবিধা বিশেষ করে ফাইল ম্যানেজমেন্ট করতে । সাথে আরেকটা বড় সুবিধা পুনরায় লিনাক্স ইন্সটল করলে শুধু হোম পার্টিশনটা দেখিয়ে দিলেই হয় । আর আমার সতর্কতা মূলত এখানেই !
Continue reading

উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের নতুন মোডেম কনফিগার

সিটিসেল জুম আল্ট্রা কিভাবে কনফিগার করতে হবে তা নিয়ে লিখেছিলাম কিছুদিন আগে । শেষে বলেছিলাম কেনো কনফিগার করতে এতো ঝামেলা করতে হল তার কারণ আরেকদিন বলব । কিন্তু তার আগেই আবার একই সমস্যায় জর্জরিত আরেকটা মোডেম কনফিগার নিয়ে লিখতে হচ্ছে – সেটা হল গ্রামীণফোনের নতুন নিউ জেনারেশন ৩জি মোডেম , মডেল huawei-e1550 .আগের মোডেমটা সরাসরি মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস হিসাবে ডিটেক্ট করত । কিন্তু আবার সেই উইন্ডোসকে টার্গেট করে বানানো ফ্লিপ-ফ্লপ ডিভাইসের বদৌলতে এখনকারটায় একটু ঝামেলা করতে হচ্ছে :|

যা যা লাগবেঃ
  • মোডেমটাকে ফ্লিপ-ফ্লপ ডিভাইস হিসাবে না দেখিয়ে উবুন্টুকে সিরিয়াল মোডেম হিসাবে বোঝানোর জন্য দুইটা প্যাকেজ লাগবে – নীচের লিন্ক থেকে ডাউন লোড করে নিন -
    1. usb-modeswitch
    2. usb-modeswitch-data

Continue reading