উবুন্টুর 9.10 বা কারমিক কোয়ালা ভার্সণ থেকে উবুন্টুর সাথেই দিয়ে দেয়া হচ্ছে আইবাস নামের একটা ইনপুট মেথড । iBus এর পুরো নাম Intelligent Input Bus for Linux / Unix OS । এর অন্যতম বৈশিষ্ঠ্য হল এটি অত্যন্ত হালকা একটা ইনপুট মেথড । আর যেহেতু এর ডাটাবেজে আগে থেকেই ইউনিজয় এবং প্রভাত লে-আইট দেয়া আছে তাই উবুন্টু ইন্সটল করেই বাংলা লেখা শুরু করে দেয়া যায় !
চলুন দেরী না করে কনফিগার করে নেই -
- System -> Preference থেকে iBus Preference এ যান ।
- আপনাকে জানাবে যে আইবাস ( iBus ) এখনও চালু করা হয়নি , আপনি চালু করতে ইচ্ছুক কিনা ? অনুমতি দিন ।