উবুন্টুর সাথে যে ফাইল ম্যানেজারটা দেয়া থাকে সেটার নাম নোটিলাস ( Nautilus ) । এই নোটিলাসই উবুন্টু কিংবা লিনাক্স মিন্টের জিনোম ডেস্কটপের সকল ফাইল সংক্রান্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে । এখন হঠাৎ যদি পিসি অন করে দেখেন যে আপনার ডেস্কটপের আইকনগুলো নেই , কিংবা প্লেসেস থেকেও হোম ফোল্ডারটা খুলতে পারছেন না কেমন লাগবে বলেন তো ? না , ভয় পাবার কিছু নেই , হঠাৎ বিদ্যুত চলে যাওয়া বা পিসি অফ হয়ে যাওয়ার ঘটনা ঘটলে একদম হঠাৎ এটা ঘটে ( আমার আড়াই বছরে এ নিয়ে ২ বার হল ) । নোটিলাস নানা ফাইলের মেটাডাটা গুলো থাকে .local/share/gvfs-metadata এইখানে । সেগুলোতে কিছু হলেই এমন হয় ।
Continue reading
স্ট্যাটাস আপডেট
[২২ এপ্রিল ২০১২]
রিড, রাইট, সি সব রকম ব্লকে ভুগছি ।যেসব বিষয়ে গ্যাজাচ্ছি
-
আমাকে দেয়া উৎসাহগুলো