সিটিসেল জুম আল্ট্রা কিভাবে কনফিগার করতে হবে তা নিয়ে লিখেছিলাম কিছুদিন আগে । শেষে বলেছিলাম কেনো কনফিগার করতে এতো ঝামেলা করতে হল তার কারণ আরেকদিন বলব । কিন্তু তার আগেই আবার একই সমস্যায় জর্জরিত আরেকটা মোডেম কনফিগার নিয়ে লিখতে হচ্ছে – সেটা হল গ্রামীণফোনের নতুন নিউ জেনারেশন ৩জি মোডেম , মডেল huawei-e1550 .আগের মোডেমটা সরাসরি মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস হিসাবে ডিটেক্ট করত । কিন্তু আবার সেই উইন্ডোসকে টার্গেট করে বানানো ফ্লিপ-ফ্লপ ডিভাইসের বদৌলতে এখনকারটায় একটু ঝামেলা করতে হচ্ছে
যা যা লাগবেঃ
- মোডেমটাকে ফ্লিপ-ফ্লপ ডিভাইস হিসাবে না দেখিয়ে উবুন্টুকে সিরিয়াল মোডেম হিসাবে বোঝানোর জন্য দুইটা প্যাকেজ লাগবে – নীচের লিন্ক থেকে ডাউন লোড করে নিন -