মফস্বল এলাকায় বড় হবার কারণে বই মেলা জিনিসটা আমার কাছে বেশ নতুনই বটে । বছর পাচেক আগে প্রথমবারের মত আমাদের শহরে একটা ছোট্ট বইমেলা হয় । পৌরসভার মাঠে মূলত শহরের লাইব্রেরীগুলোর কয়েকটা স্টল, কিছু খাবারের দোকান, সারা মাঠে বেলুন, ভেপু আর ছোট-খাট খেলনার দোকান – এই তো । কিছু উৎসাহী পোলাপান অবশ্য নিজের কাছে থাকা “জোড়া-তালি দেয়া” কমিক্সের কালেকশনও বিক্রির জন্য উঠিয়েছিল । সেই সময়ে টিভিতে যখন একুশে বইমেলার সারি সারি বইয়ের দোকান আর গাদাগাদা বই দেখাত তখন ঢাকাবাসীদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হিংসা আর নিজের জন্য দীর্ঘশ্বাস ছিল কমন বিষয় । আহ ! সেই একুশে বইমেলা থেকে মিনিট দশেকের হাটা দূরত্বে থাকার মজাই আলাদা ।
স্ট্যাটাস আপডেট
[২২ এপ্রিল ২০১২]
রিড, রাইট, সি সব রকম ব্লকে ভুগছি ।যেসব বিষয়ে গ্যাজাচ্ছি
-
আমাকে দেয়া উৎসাহগুলো