গুগলের সাজেশনভিত্তিক ফোনেটিক বাংলা লেখার টুলটা অনেকেই হয়ত ব্যবহার করেছেন । পারফরম্যান্সের দিক দিয়েও টুলটা বেশ । কিন্তু আরেকটা ফিচার কি কেউ খেয়াল করেছেন ? এই গুগল ট্রান্সলিটারেট ব্যবহার করে আপনি ইচ্ছা করলেই যেকোন সাইটের যেকোন টেক্সট বক্সে লিখতে পারেন । ট্রান্সলিটারেট পেজে লিখে কপি-পেষ্ট করার কোন দরকারই নেই । এজন্য একটা বুকমার্কলেট যোগ করে নিতে হবে ।
- প্রথমে http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_bn.html এই ঠিকানায় যান । Storing The Transliteration Bookmarklet অংশে [অ Type in Bengali] লিংটা আপনার ব্রাউজারের বুকমার্ক বারে টেনে ছেড়ে দিন । ব্যস! টুলটা এড করা শেষ !